ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ৪৩৫৪৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘একুশে আগস্ট’র মামলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আজ রোববার (১ ডিসেম্বর- ’২৪) যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিটে ঢাকায় পাঠনো এক বিবৃতিতে বলেন, ‘২১ আগস্ট’র মামলা থেকে তারেক রহমানসহ সকল আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

মির্জা ফখরুল বলেন, বিচারিক আদালতের রায় বাতিল করে আজ রোববার (১ ডিসেম্বর-২০২৪) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করায়, এটাই প্রমাণিত হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমান’কে অভিযুক্ত করেছিলো।

বিএনপি’র মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন, ‘তারেক রহমান তার বিরুদ্ধে আনীত ওই মামলার অভিযোগ থেকে আইনানুগভাবে মুক্তি পেতে চেয়েছিলেন বলেই আইনগত ভাবে সবকিছু মোকাবিলা করে তিনি উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এ রায়ের মধ্যদিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই ছিল রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

লন্ডনে অবস্থানরত বিএনপি’র  মহাসচিব উচ্চ আদালতের এই রায়ের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। 
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ রায় জানতে পেরে মির্জা ফখরুল বিবৃতি প্রদানের মাধ্যমে নিজে যেমন স্বস্তি প্রকাশ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, তেমনি সারাদেশে দলের নেতাকর্মীদেরকেও তিনি শুকরিয়া আদায় করার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে সস্ত্রীক লন্ডনে রয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা হিথ্রো বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat