ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৪৩৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছর সমালোচকদের কাছে যে কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে, 'বেবিগার্ল' তার মধ্যে অন্যতম। এ সিনেমার জন্য ভেনিস উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান নিকোল কিডম্যান। হেলিনা রেজিনের সিনেমাটি ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়েছে। চলচ্চিত্র উৎসব ঘুরে আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বেবিগার্ল-এর গল্প এক কোম্পানির প্রধান নির্বাহী রোমি ও সেই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ স্যামুয়েলকে নিয়ে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পর্দায় তুলে ধরা হয়েছে রাখঢাক ছাড়াই।
রোমি’ চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান এবং ‘স্যামুয়েল’ চরিত্রের অভিনেতা হ্যারিস ডিকসন। গল্পের প্রয়োজনে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাদের। সিনেমায় রোমি ও স্যামুয়েলের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, পর্দায় সেটাও দেখিয়েছেন নির্মাতা।
সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে নিকোল কিডম্যান বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় আমার কাজের অংশ। পর্দায় অভিনয় নিয়ে আমার কোনো সংকোচ নেই। সিনেমাটির গল্প আমার দারুণ পছন্দ হয়েছে।’ ২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছিল বেবিগার্ল-এর শুটিং। শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। গত ৩০ আগস্ট ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। পরে ১০ সেপ্টেম্বর প্রদর্শিত হয় ৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat