ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৩৪৪৩৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গণনা শনিবার শুরু হয়েছে এবং একটি বুথ ফেরত জরিপে তিনটি প্রধান দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়। ডাবলিন থেকে এএফপি এখবর জানায়।

শুক্রবার দিনের শেষে ভোট গ্রহন সমাপ্ত হওয়ার পর, একটি বুথ ফেরত জরিপ ইঙ্গিত দিয়েছে যে আইরিশপন্থী ঐক্য পার্টি সিন ফেইন ২১.১ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। কিন্তু ২১.০ শতাংশের উপর ভোট নিয়ে তাদের ঘাড়ে উপর নিঃশ্বাস ফেলছে মধ্য-ডানপন্থী দল ফাইন গেইল। যার নেতা বিদায়ী প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস।

বিদায়ী জোটে ফাইন গেইলের মধ্য-ডান অংশীদার-উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের নেতৃত্বাধীন দল ফিয়ানা ফেইল- ১৯.৫ শতাংশ ভোট নিয়ে কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দিনভর প্রত্যাশিত আংশিক ফলাফল সহ শনিবার ০৯০০ জিএমটিতে এ গণনা শুরু হয়।

চূড়ান্ত ফলাফলের জন্য হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করা লাগতে পারে। ইইউ সদস্য দেশ আয়ারল্যান্ডের সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু রয়েছে এবং প্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিতরণে আগে দেশটিতে একাধিক রাউন্ড ভোট গণনার করা হয়।

গত সংসদীয় মেয়াদে, প্রধানমন্ত্রীত্ব ফিয়ানা ফেইল এবং ফাইন গেইল নেতাদের মধ্যে আবর্তিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat