ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ২৩৪৩৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফিন, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শহীদ আকিবের পিতা ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দোলোয়ার হোসেন খান ও ইসমাইল হোসেন, আহতদের মধ্যে আরিফ হোসেন ও সাজ্জাদ হোসেন এবং ছাত্র সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম।
সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্ত ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞ জাতি দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। সবার সমন্বিত অংশগ্রহনে মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।পরে, দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat