ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ৩৪৪৩৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার পর সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।
আজ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অভিযানে ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্যের মধ্যে ছিল ফুড র‌্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য। অভিযানের সময় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিইজিআইএস’র ৩০ জন অংশগ্রহণ করেন। 
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, ‘পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ তিনি সৈকতসহ সব পর্যটন স্পট পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat