ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২৩৪৩৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিবিয়া এবং তিউনিসিয়ায় আটকে পড়া ১৬১ জন বাংলাদেশী অভিবাসী আজ পৃথকভাবে দেশে ফিরেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। 
প্রত্যাবর্তনকারীদের মধ্যে, ১৪৩ জন লিবিয়া থেকে একটি চার্টার্ড বুরাক এয়ার ফ্লাইটে (ইউজেড ০২২২) আজ সকাল ৬টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ১৮ জন আটকা পড়া বাংলাদেশি তিউনিসিয়া থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে ৭১২) সকাল ৫টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা অভিবাসীদের স্বাগত জানান। 
প্রত্যাবর্তনকারীদের বেশিরভাগই মানব পাচারকারীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর অভিপ্রায়ে অবৈধভাবে লিবিয়া ও তিউনিসিয়ায় প্রবেশ করেছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ায় থাকাকালীন তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যাবর্তনকারীদের অবৈধ অভিবাসনের বিপদ, বিশেষ করে লিবিয়া হয়ে ইউরোপে বিপজ্জনক যাত্রা সম্পর্কে সচেতনতা বাড়াতে আহ্বান জানিয়েছেন।
তিউনিসিয়া থেকে প্রত্যাকর্তন করা প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার ৪৫০ এবং লিবিয়া থেকে প্রত্যাবর্তনকারী প্রত্যেককে ৬ হাজার টাকার পাশাপাশি খাদ্য সরবরাহ,চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের  ব্যবস্থা করেছে আইওএম ।
ত্রিপোলিতে বাংলাদেশ মিশন এবং আইওএমসহ পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat