ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ২৩৩৪৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করতে শুক্রবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও ক্ষেপনাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ‘ইরান যদি তার অংশীদার বা তার প্রক্সিদের এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিরক্ষা মোতায়েন, যার মধ্যে মাটিতে আমেরিকান সৈন্যদের দ্বারা পরিচালিত একটি টাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে- গত মাসের শেষের দিকে যেগুলো মোতায়েন করা হয় তার উপর এগুলো অতিরিক্ত।

নতুন বাহিনী ‘আগামী মাসগুলোতে আসতে শুরু করবে,’ রাইডার বলেন।

ইসরায়েল ২৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্য হামলায় ‘বিতর্কিত’ পারমাণবিক স্থাপনা এবং তেল ক্ষেত্রগুলো বাদ দিয়ে  ইসলামী প্রজাতন্ত্রের সামরিক অবকাঠামো ধ্বংস করে।

ইরান ২০২৪ সালে ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় হামলা চালিয়েছে-একটি এপ্রিলে দামেস্কে তার কনস্যুলেটে হামলার পরে ইসরায়েলকে দায়ী করে করা হয়েছিল, এবং আরেকটি অক্টোবরে, যেটিকে তেহরান বলেছিল, মধ্যপ্রাচ্যে তাদের সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসাবে ছিল।

পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অব্যাহত সামরিক অভিযান আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat