ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৪৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে শপিং ব্যাগ জব্দ এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ শুক্রবার জেলা শহরের নীচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নিযর্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ। 

অভিযানকালে ১৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও পাঁচটি মামলায় তিনহাজার টাকা অর্থদণ্ড করা করা হয়। 

জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, ১ নভেম্বর থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ থাকবে। এ লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনার জন্যে জেলার সাতটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat