ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ৪৩৪৩৪৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া করেছে বলে দাবি করেছে, চলতি সপ্তাহে প্রায় ১৪ লাখ তরুণ সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করেছে। তাদের মধ্যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দেশটির প্রধান যুব সংগঠন ইয়ুথ লিগের সদস্যরাও রয়েছে।
সিউল থেকে এএফপি জানায়।কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি অজ্ঞাত স্থানে তরুণরা আবেদনপত্রে স্বাক্ষর করছে।
সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে সিউলের ড্রোন উড়ানো নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা  তীব্র আকার ধারন করেছে। এর মাত্র দুই দিনের মাথায় ১৪ লাখ তরুণ কোরিয়ান পিপলস আর্মিতে যোগ দিয়েছে বলে দাবি  করেছে উত্তর কোরিয়া।
গত বছর উত্তর কোরিয়ার মিডিয়ায় একই ধরনের দাবি করা হয়। তখন বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় ৮ লাখ মানুষ স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।
বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র উদ্ধৃতি দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী থেকে শুরু করে দেশটির প্রধান যুব সংগঠন ইয়ুথ লিগের সদস্যরা সেনাবাহিনীতে যোগ দেয়ার জন্য আবেদন করেছে। তারা ‘বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করার পবিত্র যুদ্ধে’ লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
এরআগে, ২০১৭ সালে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া দাবি করে, প্রায় ৩৫ লাখ কর্মী পার্টির সদস্যরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। তবে, উত্তর কোরিয়ার এ দাবির পক্ষে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
গতকাল মঙ্গলবার  দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। এসব ঘটনায় দুই কোরিয়ার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat