ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ২৩৪৩২৪৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, এই প্রত্যন্ত এলাকার একটা বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে এটি অত্যন্ত গর্বের। এটি আপনাদের ধরে রাখতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষা ও গবেষণা অব্যাহত রাখতে হবে।
জনপ্রশাসন বিভাগের সিনিয়র সচিব আজ বিকেলে যবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
নাসিমুল গনি বলেন, যবিপ্রবির উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি সব সময় এ প্রতিষ্ঠানের পাশে থাকবেন।
তিনি বলেন, অনেকেই আপনারা এ বিশ্ববিদ্যালয়ের আরও ভূমি অধিগ্রহণের কথা বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় আপনারা সব সময় আমাকে পাশে পাবেন। তাকে আমন্ত্রণ জানানোয় তিনি যবিপ্রবি উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন। সিনিয়র সাংবাদিক  ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল এবং যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ মতবিনিময় সভায় যবিপ্রবির ডিন ও চেয়ারম্যানসহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat