ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ২৩৪৩৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে একটি অব্যবহৃত কলোরাডো সোনার খনিতে ভ্রমণের সময় বৃহস্পতিবার এক লিফটের ত্রুটির কারণে একজনের মৃত্যু হয়েছে এবং অপর ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ১২ জন লোক কয়েক ঘন্টা ধরে মাটির নীচে আটকে ছিল।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়,যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোর ‘মলি ক্যাথলিন গোল্ড মাইন ট্যুর’ খনিতে ভ্রমণকালে পর্যটকদের ১,০০০ ফুট ভূগর্ভে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

টেলার কাউন্টি শেরিফের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনার সময় দুই শিশুসহ ১১ জনের একটি দল লিফটে ছিল। ত্রুটির ফলে একজনের মৃত্যু হয়েছে ও চারজন সামান্য আহত হয়েছে।

কাউন্টি  শেরিফ  জেসন মাইকেসেল এর আগে একটি সংবাদ সম্মেলনে বলেন, ১১ জন ত্রুটিযুক্ত একটি লিফটে আরোহন করেন। ট্যুর গ্রুপ ও একজন খনি কর্মচারী প্রায় ছয় ঘণ্টা মাটির নিচে আটকে ছিলেন।

গভর্নর জ্যারেড পলিস বৃহস্পতিবার গভীর রাতে এক্স-এ একটি পোস্টে বলেছেন, খনির নীচে একটি টানেলে আটকা পড়া অতিরিক্ত ১২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ওয়েবসাইটের এক বার্তায় সাম্প্রতিক ঘটনাটিকে ‘দুঃখজনক’  অভিহিত করা হয়েছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত  ‘মলি ক্যাথলিন  গোল্ড মাইন ট্যুর’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat