ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৪৫৪৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাজের চেয়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন কার্মকাণ্ড নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন ঢাকাই সিনেমায় অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় তাকে। বিভিন্ন সময় উদ্ভট ক্যাপশনে পোস্ট দিয়ে বেশ সমালোচনায় পড়েছেন তিনি। 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, ‘আল্লাহ জানে তুমি পৃথিবীর কোন চিপায় লুকিয়ে আছো। একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাস টা তোমাকে দেখাবো আর ঠাডায় ২ টা থাপ্পড় মারবো এতো বছর আমাকে অপেক্ষা করানোর জন্য। ওকে?’মাহির এই পোস্ট নিয়ে শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
সেই পোস্টের কমেন্ট বক্সে চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ খান লিখেছেন, ‌‘কি ভয়াবহ হুমকি।’ ফারহা দিবা নামে আরেকজন লিখেছেন, ‘আমার ইচ্ছা থাপ্পড়টা আমি যাকে দিতে চাই তাকে দিতা।’ 
প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat