ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ২৩৪৩৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আগামি ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস, আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সি অ্যান্ড এফ এসোসিয়েশনকে পাঠানো হয়েছে।
আজ রোববার বিকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম স¤্রাট স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ট্রাক ওনার্স এসোসিয়েশন মিলে সিদ্ধান্ত  গ্রহণ করেছে যে, আগামী বুধবার (৯ অক্টোর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামি মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে যথারীতি আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস, আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সি অ্যান্ড এফ এসোসিয়েশনকে পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম স¤্রাট জানান, আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এ সময় অফিস খোলা থাকবে এবং দাপ্তরিক কাজ চলবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান জানান, সরকারি ছুটিরদিন ব্যতীত বুড়িমারী স্থলবন্দরের অভ্যন্তরীন কার্যক্রম চলমান থাকবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat