ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৪
  • ২৩৪৩৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা বৈরুতে হিজবুল্লাহ্ সদর দপ্তরে হামলা চালিয়েছে। সৈন্যরা সীমান্তের কাছে হিজবুল্লাহ্র সদস্যদের সাথে লড়াই করছে এবং যুদ্ধবিমানগুলো দেশের চারপাশে তাদের শক্তিশালী ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে।
ইসরাইল চলতি সপ্তাহে ঘোষণা করেছে, সৈন্যরা দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ্ শক্তিশালী ঘাঁটিতে
‘স্থল অভিযান’ শুরু করেছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, বোমা হামলায় ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এবং ইতোমধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে নিমজ্জিত দেশটির কয়েক লক্ষ লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে আকস্মিক হামলার থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল তাদের উত্তর সীমান্তকে সুরক্ষিত রাখতে এবং গত এক বছরে হিজবুল্লাহ্ হামলায় বাস্তুচ্যুত ৬০ হাজারেরও বেশি লোককে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করার দিকে অত্যধিক গুরুত্ব দিচ্ছে।
এদিকে ফিলিস্তিনের নিরাপত্তা পরিষেবাগুলোর মধ্যে একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, তুলকারমের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। ২০০০ সালের পর অধিকৃত পশ্চিম তীরে এটা ছিল ভয়াবহ হামলা।
লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ‘বৈরুতে হিজবুল্লাহ্ গোয়েন্দা সদর দপ্তরে লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে।
মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওস তিন অজ্ঞাত ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার লক্ষ্যমাত্রা ছিল হাশেম সাফিউদ্দীন। তিনি হচ্ছেন সপ্তাহ খানেক আগে নিহত হিজবুল্লাহ্ প্রধান হাসান নাসরুল্লাহ্ সম্ভাব্য উত্তরসুরি।
এএফপি’র জিজ্ঞাসাবাদে ইসরাইলি সেনাবাহিনী এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করেনি।
বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat