ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ২৩৪৩৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলাও হয়নি । ফলে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো।
তবে টেস্টের প্রথম দিন দুই দল মাঠে নেমেছিল। ঐ দিন ৩৫ ওভার ব্যাট-বলের লড়াই হয়েছে। বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে প্রথম দিনের দ্বিতীয় সেশনে শেষ হয় দিনের খেলা।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে বৃষ্টি ছিলো না। দুপুরের পর সূর্য উঠলেও, মাঠ ভেজা থাকার কারনে খেলা শুরু করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।
এই টেস্টের প্রথম দিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট হন। দিন শেষে অপরাজিত থাকেন মোমিনুল হক ও মুশফিকুর রহিম।
৭টি চারে মোমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম অপরাজিত ৬ রান করেন। আকাশ দীপ ৩৪ রানে ২ এবং রবীচন্দ্রন অশি^ন ২২ রানে ১ উইকেট নিয়েছেন।
চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat