ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ২৪৩৪৫৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবানন বলেছে, বুধবার বৈরুতের উত্তরে একটি গ্রামে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কেসেরওয়ান জেলার মায়েসরা গ্রামে ইসরাইলি শত্রুর হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ গ্রামটি লেবাননের রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি খ্রিস্টান পর্বত এলাকায় অবস্থিত। 
নাম প্রকাশ না করার শর্তে, লেবাননের একটি নিরাপত্তা সূত্র এর আগে এএফপিকে জানায়, মায়েসরা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইল এই হামলা চালিয়েছে। এক নারী বাসিন্দা বলেন, তার গ্রামে ওই হামলার আঘাতে একটি বসত বাড়ি ও একটি ক্যাফে ধ্বংস হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মায়সরায় দুটি রকেট হামলা চালানো হয়।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর পর গাজা যুদ্ধের সূত্রপাত হলে দীর্ঘদিনের শত্রু হিজবুল্লাহ ও ইসরাইল প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় করে আসছে।
সাম্প্রতিক দিনগুলিতে ইসরাইলের তীব্র হামলার বহি:প্রকাশ গাজা থেকে  লেবাননে স্থানান্তরিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat