ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৪৫৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে "বিজয় পরিকল্পনা" "পুরোপুরি প্রস্তুত" করেছে। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। তিনি এর আগে বলেছিলেন যে এ মাসে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে তিনি তার "বিজয় পরিকল্পনা" আলোচনা করবেন।
তিনি বলেন, "আজ আমরা বলতে পারি যে আমাদের বিজয় পরিকল্পনা, সমস্ত পয়েন্ট, সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।"
জেলেনস্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে বলেন, "সবকিছু ঠিক করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি বাস্তবায়নের সংকল্প।"
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৩০ মাসেরও বেশি সময় ধরে চলছে এবং জেলেনস্কির ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং মস্কো পূর্ব ইউক্রেনের অভ্যন্তরে কিছুদূর অগ্রসর হয়েছে এমন সময় এই ঘোষণা এসেছে।
জেলেনস্কি আরো বলেন, "শান্তির কোনো বিকল্প হতে পারে না, কোনোভাবে  যুদ্ধ বন্ধ রাখা হলে বা অন্য কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেক স্তরের দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং ফলত সমগ্র ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা দরকার।"
জেলেনস্কি বলেন, তিনি নভেম্বরে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তার রূপরেখা তুলে ধরতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের কথা ভাবছেন, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat