ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ২৩৪৩৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ৯৩ বছর বয়সী মাসুদ আলী খানকে  তার বাসভবনে দেখতে যান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
রাজধানীর গ্রীণ রোডস্থ বাসায়  গিয়ে  মহাপরিচালক প্রবীন এ অভিনেতার খোঁজখবর নেন এবং আরোগ্য কামনা করেন। 
এসময় জামিল আহমেদ বলেন, ‘মাসুদ আলী খান একজন বিখ্যাত বলিষ্ঠ অভিনেতা, আমি উনার সাথে সরাসরি উনার সাথে কাজ করতে পারিনি। একটা নাটক করার সুযোগ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি ।
মহাপরিচালক বলেন,কিন্তু আমি ওনাকে চিনি একজন বলিষ্ঠ অসাধারণ অভিনেতা হিসেবে। উনার মূল যে অবদান তা হচ্ছে, ১৯৫৬ সালে যে ড্রামা সার্কেল তৈরি হয়েছিল, উনি ড্রামা সার্কেলের একজন অভিনেতা ছিলেন। ১৯৫৬ সালে নতুন, আধুনিক দৃষ্টিভঙ্গি সম্বলিত নাট্য চর্চা ড্রামা সার্কেলই শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণরাই এই দলটা তৈরি করে। যেখানে সৈয়দ মাকসুদুস সালেহীন, আবু জাফর ওবায়দুল্লাহ খান, তৌফিক আজিজ খান, বজলুল করিম  এরাই ছিলেন এর নেতৃত্বে। এই ড্রামা সার্কেলে মাসুদ ভাই অভিনয় করেছেন,  এবং এই ড্রামা সার্কেলটাই বাংলাদেশের নতুন ও আধুনিক নাট্যচর্চার সুত্রপাত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat