ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ৪৩৪৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ২৪ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৩৪ জন।রোববার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৮৬ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৫৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৬১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম নগরের বাইরে ১৬ জন। 
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০ জন, বরিশালে ১০ জন, খুলনায় ৫ জন, ঢাকার বাইরে ৩ জন ও চট্টগ্রাম নগরী ও ময়মনসিংহে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৩০ জন, আগের দিন ছিল ১৯০ জন; উত্তর সিটিতে ১০৩ জন, আগের দিন ছিল ১৬৯ জন; ঢাকার বাইরে ৭৭ জন, আগের দিন ছিল ৪৬ জন; বরিশাল সিটির বাইরে ৪৮ জন, আগের দিন ছিল ৫৪ জন; চট্টগ্রাম সিটির বাইরে ৭৯ জন, আগের দিন ছিল ২৪ জন; খুলনায় ৩৯ জন, আগের দিন ছিল ২০ জন; ময়মনসিংহে কোনো রোগী শনাক্ত না হলেও রাজশাহীতে তিনজন এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২৩৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat