ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ২৩৩৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার এবার প্রায় সহস্রাধিক মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে এসব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন মন্দিরগুলোর মন্ডপে প্রতিমার তৈরীর কাজ শেষ হয়েছে। দেবীর প্রতিমা ফুঁটিয়ে তুলতে দিনরাত কাজ করছেন শিল্পীরা। শিল্পীরা এখন দারুন ব্যস্ত সময় পার করছেন। ৬/৮ জনের একটি প্রতিমা শিল্পী দল ৫ থেকে ১০টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ পেয়েছেন। কিছু মন্দিরে মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমার সৌন্দর্যবর্ধণ করা হচ্ছে। মন্দিরের সাজসজ্জা, আলোকসজ্জা ও পূজা নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে করা হচ্ছে বৈঠক। সেখানে প্রণয়ন করা হচ্ছে পূজার সম্ভাব্য বাজেট।
প্রতিমা শিল্পী রাজিব সেন বলেন, আমি আমার দলের ৭ সদস্যকে নিয়ে গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোডে যুব সংঘের মন্দিরের প্রতিমা তৈরী করছি। এ বছর সব মিলিয়ে ৬টি মন্দিরে মূর্তি তৈরীর কাজ পেয়েছি।
গোপালগঞ্জ বাজার সার্বজনীন কালি মন্দিরের পূরোহিত দিপংকর চক্রবর্তী বলেন, বিশুদ্ধ পঞ্জিকা মতে আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে।  ৯ অক্টোবর দেবীর বোধন ও ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে চারদিনের শারদীয়া দুর্গাপূজা শুরু হবে। ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।  ১২ অক্টোবর একই দিনে নবমী ও  দশমী পূজা অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর বিসর্জনের মধ্যদিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবছর দেবীর আগম হবে দোলায়। আর ঘোটকে গমন করবেন দেবী।
পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পদক সঞ্জয় সিকদার  বলেন, গতবছর এ জেলায় সহস্রাধিক মন্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এবছরও প্রায় সহস্রাধিক মন্ডপে শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতি চলছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ৫টি উপজেলার মন্ডপের সংখ্যা জানা যায়নি।
আগামী ৭ দিনের মধ্যে সব তালিকা তৈরী হবে। তারপর প্রকৃত মন্ডপের সংখ্যা জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat