ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ৪৩৫৪৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে।  এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, এই ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফাউন্ডেশনের সভাপতি রাখা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে, তিনি শহিদ মুগ্ধর জমজ ভাই। ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ হবে ২১ সদস্য বিশিষ্ট। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবে বলেও জানান তিনি।
এদিকে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কার্যকরী পরিষদ অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সমাজসেবা অধিদপ্তর।
এতে বলা হয়, সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদকে ২৪ আগস্ট ২০২৪ থেকে ২৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত দুই বছরের জন্য অনুমোদন করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুরশিদকে নির্বাহী সদস্য করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat