ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১১
  • ৪৫৪৩৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার জাতীয় রেল অপারেটরের স্থানীয় দপ্তর জানায়, বেলগোরোড অঞ্চলে মঙ্গলবার রাতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তারা এক বিবৃতিতে বলেছে, ‘এগারোটি খালি বগি এবং মালবাহী ট্রেনের একটি ইঞ্জিন’ গ্রিনিচ মান সময় ২০১৭ টায় ভোলোকোনোভকা গ্রাম এবং নোভি ওস্কোল শহরে মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়।
বিস্তারিত উল্লেখ না করে ওই বিবৃতিতে বলা হয়, অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপে দুর্ঘটনাটি ঘটেছে।
এতে আরো বলা হয়, লাইনটি মেরামতের জন্য এ রেল লাইন দিয়ে ট্রেন চলাচ স্থগিত করা হয়েছে এবং ঘটনটি তদন্ত করে দেখা হচ্ছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে তাদের রেললাইন বারবার নাশকতা প্রচেষ্টার শিকার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat