ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১১
  • ২৩৪৩৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম দু’দিনের মত ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়ে গেছে। এখনও এই টেস্টে টস অনুষ্ঠিত হয়নি। 
আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর ১৫ মিনিট আগেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করে দেন ম্যাচ অফিসিয়ালরা। 
ভারতের গ্রেটার নয়দা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে টেস্ট শুরুর আগ থেকে বৃষ্টি অব্যাহত ছিলো। গত দু’দিন খেলার আগের দিন রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। দিনের বেলা রৌদ্রোজ্জল আবহাওয়া থাকলেও আগের রাতের বৃষ্টির কারনে মাঠ খেলার অনুপযোগী ছিল। 
তবে তৃতীয় দিন সকাল থেকেই টানা বৃষ্টি ছিলো। নির্ধারিত সময় শুরুর আগেই দিনের খেলার পরিত্যক্ত ঘোষনা হয়। 
এর আগে ২০০৮ সালে প্রথম কোন টেস্টের প্রথম তিন দিনের খেলা পরিত্যক্ত হয়েছিলো। মিরপুরের ভেন্যুতে মুখোমুখি হয়েছিলে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরে চতুর্থ দিন খেলা মাঠে গড়ালে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬২ রানে ইনিংস ঘোষনা করে নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১৬৯ রানে ইনিংস ঘোষনা করে বাংলাদেশও। এরপর দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১ উইকেটে ৭৯ রান করলে, ম্যাচটি ড্র’তে শেষ হয়। 
সর্বশেষ কোন টেস্টের তিন দিন বৃষ্টিতে ভেসে গেছে ২০১৬ সালে। ডারবানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের শেষ তিনদিন খেলা হয়নি। 
এ পর্যন্ত টেস্ট ইতিহাসে ৭টি ম্যাচ মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে। আফগানিস্তান-নিউজিল্যান্ডের টেস্টটিও সেই পথেই এগিয়ে যাচ্ছে। কারন ভারতের নয়দার আবহাওয়ার পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat