ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ২৩২৪৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারে সীমান্ত হত্যা একটি বড় বাধা।
তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক জন-মানুষের পর্যায়ে জোরদার করা দরকার। সীমান্তে হত্যাকা- ঘটলে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে... আমরা এটা চাই না। সীমান্ত হত্যার ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।
সীমান্তে স্বর্ণা দাস নামে এক কিশোরীকে হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নিশ্চয়তার অপেক্ষায় আছি। এটা পেলেই আমরা নয়াদিল্লির কাছে কড়া প্রতিবাদ জানাব, এই হত্যাকা-কে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন তিনি।
হোসেন উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ-ভারত সম্পর্কের তথাকথিত ‘সোনালী অধ্যায়’ চলাকালীনও সীমান্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এ ধারা এখনো অব্যাহত রয়েছে।
উপদেষ্টা জোর দিয়ে বলেন, ভারত ঢাকার সঙ্গে সুসম্পর্ক চাইলে এ সম্পর্ক অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। আমরা একতরফা সম্পর্ক চাই না।
এর আগে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ১৩ বছর বয়সী বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাসকে ১ সেপ্টেম্বর ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলি করে হত্যা করে। হত্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat