ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৪৩৪৩৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমান বিজিবি) সংগঠিত বিদ্রোহ মামলায় নিয়োগ প্রাপ্ত ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উপ-সলিসিটর সানা মো.মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যাদের নিয়োগ বাতিল হলো তারা হলেন: এডভোকেট মোশাররফ হোসেন কাজল, শেখ বাহারুল ইসলাম, গাজী জিল্লুর রহমান, আবদুল জলিল আফ্রাদ কবির, একেএম তৌহিদুর রহমান, মো. মোকতার হোসেন, আমিনুর রহমান খান, জেবুন্নেছা আক্তর খাতুন মুন্নী, মনজুর মো. শাহনেওয়াজ, লাইজু ইয়াসমিন, লাকী আক্তার ফ্লোরা, মো. মাসুদ রানা, মো. শাহজাহান, সাহানা বেগম, মো. ফিরোজ আহমেদ, মো. ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat