ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৬৫৫৬৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে। দুপুরের পর মা-বাবা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিজেদের ইনস্টাগ্রামে ভাগাভাগি করে নিয়েছেন দুই তারকা। এর পর থেকেই ভক্ত-অনুসারী ও তারকারা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।আলিয়া ভাটও কন্যাসন্তানের মা। রণবীর ও দীপিকার ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
গত বছর সুপারহিট ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’-তে রণবীরের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া।অন্যদিকে, রণবীর সিংয়ের সঙ্গে ‘দিল ধড়কনে দো’ ও রণবীর-দীপিকা উভয়ের সঙ্গেই ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। রণবীর-দীপিকার প্রেমের শুরু যে ছবির সেটে, সেই ‘রামলীলা’ সিনেমায়ও আইটেম গানে ছিলেন ‘দেশি গার্ল’। তারকা দম্পতির সন্তানসুখের খবরে তিনিও ভালোবাসা জানিয়েছেন।

আলিয়া ও প্রিয়াঙ্কার পাশাপাশি দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন রুবিনা দিলাইক, আথিয়া শেঠি, মালাইকা অরোরা, পূজা হেগরেসহ অনেক তারকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat