ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ৩৪৪৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের নদী বন্দরগুলো থেকে অধিক পরিমাণে রাজস্ব আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।
তিনি আজ রোববার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল, খেয়াঘাট, ওয়াইজঘাট-সিমসন ঘাট পরিদর্শনকালে এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা উপস্থিত ছিলেন।   
আইন প্রয়োগকারী সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে নদী বন্দরগুলো থেকে রাজস্ব আদায় কার্যক্রমের গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণের নির্দেশনা দেন নৌ পরিবহন উপদেষ্টা। এছাড়া সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রত্যেকটি ঘাটের দর্শনীয় স্থানে প্রদর্শন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
নদীবন্দরগুলোর সার্বিক কর্মকান্ড পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। এ সময় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
তিনি নৌ পথে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিআইডব্লিউটিএ’কে আইনের কঠোর প্রয়োগ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
এর আগে বন্দর কর্মকর্তা কবির হোসাইন উপদেষ্টার সামনে নদীবন্দরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat