ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৩৪৩৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রকাশ পেল নন্দিত কণ্ঠশিল্পী এলিটা করিমের গাওয়া রোমান্টিক গান ‘হৃদয় নগর’। গানের কথা লিখেছেন সারাজাত সৌম্য। সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।
গানটি রেকর্ড করা হয়েছিল একটি মিক্সড অ্যালবামের জন্য। সম্প্রতি মিউজিক স্পিমিং প্ল্যাটফর্ম স্পোর্টিফাইর পাশাপাশি শিল্পী ও সুরকারের ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গেএলিটা বলেন, ‘জয় শাহরিয়ারের সুরের অন্যান্য গানের চেয়ে ‘হৃদয় নগর’ আলাদা ধরনের। আমি চেষ্টা করেছি, গায়কীতে নিজের সেরাটা তুলে ধরার। গানটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি।’সুরকার জয় শাহরিয়ার বলেন, ভিন্ন ধাঁচের কিছু গান নিয়ে ‘বৃষ্টি কথা হোক’ মিক্সড অ্যালবামটি তৈরি করা হয়েছিল।
যার প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন ছিল আমার। এ অ্যালবামটি সিডি আকারে প্রকাশ পেয়েছিল ২০১৬ সালে। যে কারণে অ্যালবামের গানগুলো শোনার সুযোগ নেই এখন।
আমরা যারা এই অ্যালবামের শিল্পী, গীতিকবি ও সুরকার হিসেবে কাজ করেছি, তাদের সবার কাছেই মনে হয়েছে ‘বৃষ্টি কথা হোক’-এর গানগুলো এখনো শ্রোতাদের ভালো লাগবে। সে ভাবনা থেকেই এলিটা করিমের ‘হৃদয় নগর’ গানের পাশাপাশি পুরো অ্যালবামটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat