ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৩৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে দুটি করে কাব স্কাউট দল গঠন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় আজ শনিবার সকাল ১০টায় ৬৬৭ ও ৬৬৮ তম কাব স্কাউটিং বিষয়ক দুটি ওরিয়েন্টেশন কোর্স জয়পুরহাট পিটিআইতে অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশু শিক্ষার্থীদের সৎ , যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তব ও জীবন মূখী নানা কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা।
ওরিয়েন্টেশন কোর্সে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার ও জয়পুরহাট জেলা স্কাউটসের সাবেক সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু ও সহকারী লিডার ট্রেনার হারুনুর রশিদ চৌধুরী। কোর্সে অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে ছিলেন সহকারী লিডার ট্রেনার আব্দুল গনি, মেরিনা নার্গিস, রেহেনা ইয়াসমিন, হাবিবুর রহমান, মাসুদুজ্জামান ও পলাশ চন্দ্র ।
জয়পুরহাট পিটিআই তে প্রশিক্ষণরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষক -শিক্ষিকা ৬৬৭ ও ৬৬৮ তম কাব স্কাউট বিষয়ক দুটি ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণ করে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat