ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ২৩৪৩৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান যৌথবাহিনীর অভিযানে কক্সবাজারে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং  যুবলীগ ও ছাত্রলীগের আট জনকে  গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, শুক্রবার   ভোর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল সদর উপজেলার পিএমখালি ইউনিয়নে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্রসহ তাদের  গ্রেফতার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, দুটি বিদেশি পিস্তল, তিনটি এক নলা বন্দুক, দু’টি এলজি, পিস্তলের তিনটি ম্যাগজিন, পিস্তলের ৯ রাউন্ড গুলি, ৩৯টি কার্তুজ, পাঁচটি দা, একটি চেইন, একটি চাইনিজ কুড়াল ও দুটি কিরিচ। এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মালেক (৪৮), ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কলিম উল্লাহ (৩৪) তাদের সহযোগী  মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।
পুলিশ কর্মকর্তা  জানান,  গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড’র নবম ইষ্ট বেঙ্গলের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি দল কক্সবাজার সদর উপজেলার পিএমখালি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও তার বাহিনীর অবস্থানের খবর পায়। এ তথ্যের ভিত্তিতে  যৌথবাহিনী পিএমখালীর দুটি বাড়ি  ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা ধরে এ অভিযান চলে। এই অভিয়ানে দু’টি ঘর তল্লাশি করে এসব দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং আট জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat