ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৪৫৪৩৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৩০ জন আহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
দ্য হিন্দু জানিয়েছে, বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে এতে হতাহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তাদের অঙ্গপ্রত্যঙ্গ ঘটনাস্থলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
বুধবার বিকেলে অন্ধ্র প্রদেশের আনাকাপলি জেলায় একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে আগুন লাগে। জেলা পুলিশ সুপার এম. দীপিকা এএফপিকে বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। ভবনের  ভেতরে আর কেউ আটকা পড়ে নেই।
তিনি বলেন, ‘(এখানে) ১৭ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।’
দীপিকা বলেন, তদন্তকারীরা মনে করছেন গ্যাস লিক থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এম বুচাইয়া দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বিস্ফোরণে আহতরা ভয়ঙ্কর রাসায়নিকে পুড়ে গেছে।
তিনি বলেন, এটি ভয়ঙ্কর, হৃদয়বিদারক। যারা বেঁচে গেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় তারা জ্ঞান হারানোর আগ পর্যন্ত চিৎকার করছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat