ব্রেকিং নিউজ :
বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৪৪৩৩৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর শিবচর এলাকায় ১৩ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে এখনো আটজন।
গতকাল সকালে বৈরী আবহাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া পাঁচজন জেলে দীর্ঘসময় নদীর জলে ভেসে থাকার পরে অন্য ট্রলারের সহায়তায় রাতে নিজ এলাকায় ফিরে আসেন।
উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. দুলাল মাঝি (৪০), মো. নাজিম (৪৪), মো. সুমন (৩৮), মো: শাহিন (২৫) ও মো. মনির (৩৩)।
এছাড়া নিখোঁজ জেলেরা হলেন- মো. সাদেক মাল (৬০), মো. সবুজ (৪০), মো. বেল্লাল (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫), হোসেন মাঝি (৫০), নূরে আলম (৩০), মো. কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০)। তারা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক মো. রুবেল  জানান, গত শুক্রবারের এক সপ্তাহ আগে ট্রলারটি শুকনাখালী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল ঘাটে ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক  বলেন, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের সহায়তায় কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু নদীতে প্রচন্ড ঢেউয়ের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তারপরেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat