ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-০১
  • ৬৫৬৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোকাবহ আগস্ট ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইবনে ওয়াজিদ ইসলাম ইমনসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে (৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে) নোবিপ্রবিতে প্রদীপ প্রজ্জ্বলন ও নিষ্প্রদীপকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালি, আলোচনা সভা, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানমালা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat