ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ৬৫৪৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জঙ্গি গোষ্ঠী জামায়াত ও তাদের ক্যাডার শিবিরের হাত থেকে বাংলাদেশের মানুষদের রক্ষা করার জন্য তাদেরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, অচিরেই আইন করে এদের নিষিদ্ধ করা হবে। এদের যত তাড়াতাড়ি নিষিদ্ধ করা হবে, তত তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসবে।
নাছিম আজ মঙ্গলবার দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে কঠোর হস্তে এদের দমন করতে হবে। এরা সন্ত্রাসী গোষ্ঠী ও মানুষের সম্পদ লুণ্ঠনকারী। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এদের কাজ। এরা মানুষের হাত পায়ের রগ কাটে। মানুষকে মেরে উল্টো করে ঝুলিয়ে এ গোষ্ঠী আনন্দ পায়।
নাছিম বলেন, ‘আমাদের সব সময় এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সকল প্রগতিশীলদের সাথে নিয়ে এদের মোকাবেলা করতে হবে। এদেরকে মোকাবেলা করা শুধুমাত্র সরকারের একার কাজ নয়। দেশের সকল জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের সকলকে শেখ হাসিনার পাশে থেকে সন্ত্রাসীদের রুখতে হবে। এই সন্ত্রাসীরা যাতে কোনো মায়ের কোল আর খালি করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে মানুষের শান্তি অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat