ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ২৩৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউড অভিষেকেও বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন মানসী চিল্লার। এরইমধ্যে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার, ভিকি কৌশলের মতো তারকার সঙ্গে। তবে এখন অবধি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।
সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা 'তেহরান'। সিনেমাটিতে তিনি জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধেছেন। এরইমধ্যে সিনেমাটি ঘিরে বেশ কৌতূহলও তৈরি হয়েছে। যা দেখে বেশ আশাও প্রকাশ করেছেন মানসী।
তার মতে, অগের সিনেমাগুলো সেভাবে ব্যবসা করতে না পারলেও ‘তেহরান’ সেই রেকর্ড ভেঙে দেবে। এই সিনেমাটি তাকে অভিনেত্রী হিসেবে অবস্থান তৈরি করে দেবে।
ভারতীয় গণমাধ্যমে মানসী বলেন, 'দেখুন, একজন অভিনেত্রী হিসেবে নিজের সেরাটা উজাড় করে দিলেও সিনেমাটির ফলাফল তার নিয়ন্ত্রণে থাকে না। সব সিনেমা যে ভালো ব্যবসা করবে এমনও না। তবে আমার বিগত সিনেমাগুলো বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। যদিও এতে আমি হতাশ নই। বরং আমি কাজ করে যেতে চাই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ধারণা আছে, যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা অভিনয় জানেন না। আমি এই ধারণা ভাঙার মিশনে নেমেছি।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat