ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৪৫৪৫৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগরীর ২১ নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে ড্রেনের কাজ করতে গিয়ে দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মুহিবুর রহমান (৩৫)। তার বাড়ি সুনামগঞ্জ। তিনি সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ি এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর টিলাগড় জামে মসজিদের সামনে সিসিকের ড্রেনের কাজ করছিলেন যমুনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক। এসময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে মুহিবুর নামের শ্রমিকের উপর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat