ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৬৬৫৬৭৫২ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্মিত  ব্রীজ বুঝে দেয়ার আগেই দুই পাশের এপ্রোজ সড়ক গত চারদিনের ভারি বর্ষণে ধসে পড়েছে । এতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে সেই সাথে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । 
উল্লাপাড়া উপজেলার সলঙ্গা- ধামাইকান্দি সড়কের চরবেড়া এলাকায় খালের উপর প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে এলজিইডি থেকে  ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস কনস্ট্রাকশনের মাধ্যমে ব্রীজটি নির্মাণ করা হয়েছে । ইতি মধ্যেই ব্রীজটি সহ ব্রীজটির দুই পাশের এপ্রোজ সড়ক নির্মাণ কাজ শেষ করা হয়েছে । এখনো নির্মান কাজ বুঝে দেওয়া হয়নি। 
সরজমিনে গিয়ে দেখা যায় ব্রীজটির দুই পাশের মূল সড়ক দুই থেকে আড়াই ইঞ্চি দেবে গেছে । নবনির্মিত ব্রীজের পোস্টগাড সহ এপ্রোজ সড়ক কয়েক দিনের ভারি বর্ষণে ধসে গেছে । ওই সড়ক দিয়ে চলাচল কারি একাধিক ভ্যান চালক ও সাধারণ জনগণ বলেন ব্রীজের সংযোগ সড়ক দেবে যাওয়ায় বাহন নিয়ে চলতে কিছুটা সমস্যা হচ্ছে।  দ্রুত সড়কটি মেরামত করা না হলে আবার বৃষ্টি হলে সড়কের বাকীটুকু ধসে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে । 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন নবনির্মিত ব্রীজটি এখনো বুঝে নেওয়া হয়নি । তবে ব্রীজের এপ্রোজ সড়কের ধসে যাওয়া অংশ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে দ্রুত মেরামত করে দেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat