ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৩৪৫৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি সিনেমা মুক্তির বেশ কদিন পর ইউটিউবে প্রকাশ পেয়েছে। আলোচিত এ গানটি প্রকাশের পর বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছে। 
সংবাদমাধ্যম অনুযায়ী বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা ‘দুষ্টু কোকিল’ গান ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউবে মুক্তি পায় ২০ জুন সন্ধ্যায়। দুই দিনের কম সময়ে গানটি দেখা হয়েছে ৫৬ লাখের বেশি! সেই সঙ্গে গানটিতে মন্তব্য এসেছে প্রায় ১০ হাজারের বেশি।
এর আগে ট্রেলারে অল্প কিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। মোটামুটি অনুমেয়ই ছিল যে গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিংয়ে চলে আসবে! হলোও তাই। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।
‘দুষ্টু কোকিল’-এর জনপ্রিয়তা নিয়ে কনা বলেন, ‘গানের ভিউ দিয়ে কখনোই ভালো গান-মন্দ গান বিচার করা যায় না। কিন্তু ‘দুষ্টু কোকিল’ শুধু ভিউ নয়, মানুষের মনেও জায়গা করতে পেরেছে এটি আমার খুব ভালো লাগছে। 
কারণ ছবির ট্রেইলারে গানটির মাত্র এক লাইন মুক্তির পরই দর্শকের যে উন্মাদনা দেখেছি তাতেই বুঝে গেছি এই গানটি মানুষ পছন্দ করবে।’
‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat