ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২২
  • ২৩৪৩৩৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণে জ্বালানি অবকাঠামোর উপর রাতের বেলা  ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। ইউক্রেন শনিবার এ কথা জানায়। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া বিভিন্ন অঞ্চলের শক্তি অবকাঠামো লক্ষ্য করে  স্থল, সমুদ্র ও আকাশ থেকে ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৩টি ড্রোন নিক্ষেপ করেছে। তবে বিমান প্রতিরক্ষা সেগুলোর চারটি ছাড়া বাকি সবগুলোকে ধ্বংস করেছে। খবর এএফপি’র।
জ্বালানি মন্ত্রণালয় বলেছে, গত তিন মাসে রাশিয়া দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চল ও পশ্চিমে লাভিভকে লক্ষ্য করে শক্তি অবকাঠামো স্থাপনার উপর অষ্টম বারের মতো ব্যাপক সম্মিলিত  হামলা চালিয়েছে। মন্ত্রণালয় বলেছে, জাপোরিঝিয়া ও লাভিভ অঞ্চলে ‘ইউক্রেনারগো’ স্থাপনার উপর হামলা চালিয়ে সরঞ্জামাদির ক্ষতি করেছে । ইউরোপের বৃহত্তম পারমাণবিক  কেন্দ্রের অবস্থান জাপোরিঝিয়াতে দুই কর্মচারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
দুই বছরেরও বেশি সময়, বিদ্যুৎ সরবরাহ লক্ষ্য করে রাশিয়ার  ক্ষেপণাস্ত্র ও ড্রোন  হামলা ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে এবং কিয়েভকে ব্ল্যাক আউট এবং  ইউরোপীয় ইউনিয়ন  থেকে জ্বালানি আমদানি করতে বাধ্য করেছে।
শনিবার হামলার ক্ষয়ক্ষতির কারণে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট বাড়বে। গ্রিনীচ মান সময় ১১০০ টা থেকে ২১০০ টা পর্যন্ত তা অব্যহত থাকবে। আঞ্চলিক সামরিক প্রশাসন জানায়, জাপোরিঝিয়াতে গত দিনের  গোলাগুলিতে একজন  বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং সেখানকার আবাসিক ভবন ও অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat