ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৬৭৭৬৫৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সদ্য সমাপ্ত ৩য় ধাপের উপজেলা নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিয়েছেন।
আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।   
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সদর, লাখাই, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের ১০টি উপজেলার নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।  
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে দেশের সামর্থ যেমন বেড়েছে, সম্ভাবনাও বেড়েছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারের কর্মপরিকল্পনার সম্মিলিত বাস্তবায়ন। জনগণ ভোটের মাধ্যমে তাদের সেবা করতে জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় মন্তব্য করে তিনি আরো বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ গড়তে পারলেই জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat