ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ৬৫৪৫৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে বন্যার আশঙ্কা বিবেচনা করে ছুটির সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সিলেটে মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হওয়ার ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আগে থেকেই সিলেটের সকল উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন জেলা প্রশাসক।
ক্ষুদ্রে বার্তায় তিনি আরো বলেন, গতকাল থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ভারতে চেরাপুঞ্জি ও সিলেট মিলিয়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ তথ্যমতে ৫৩৫ মি.মি। আরও বেশীও হতে পারে এবং আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। গত ২৯ মে পানি আসার পূর্ব ২ দিন মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮শ’ মি.মি। এমতাবস্থায় উপজেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করা হলো।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গত ২৪ ঘন্টার চেরাপুঞ্জির বৃষ্টিপাতের পরিমাণ ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানান, সিলেটে আজ সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat