ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৩৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা   জেলার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পুটিয়া ইউটার্নে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মোল্লা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে কুমিল্লার লাকসামে যাচ্ছিল। এসময় মহাসড়কের পুটিয়া ইউটার্ন এলাকায় গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাইকৃত ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত চারজনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মোল্লা  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে দুইজন মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় ৫টি গরুর পা ভেঙ্গে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat