ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৪৩৫৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনীদের জন্যে নতুন সহায়তার কথা ঘোষণা করেছেন। এর পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
ব্লিঙ্কেন মঙ্গলবার জর্ডানে জরুরি ত্রাণ সম্মেলনে সহায়তার এই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকসহ অন্য দেশগুলোকেও গাজার মানবিক সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেব মতে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিমতীরের ফিলিস্তিনীদের জন্যে মোট ৬৭ কোটি ৪০ লাখ ডলার সহায়তা দিয়েছে।
কিন্তু জতিসংঘের আবেদনে ফিলিস্তিনীদের জন্যে কেবলমাত্র এক তৃতীয়াংশ তহবিল পাওয়া গেছে, যেখানে ঘাটতির পরিমাণ ২শ’ ৩০ কোটি মার্কিন ডলার বলে ব্লিঙ্কেন উল্লেখ করেন।
তিনি বলেন, কেউ কেউ গাজায় ফিলিস্তিনীদের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদের মধ্যে অনেক দেশ রয়েছে যাদের দেয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু তারা হয় সামান্য দিয়েছে কিংবা কেউ কিছুই দেয়নি।
এদিকে গাজায় এসব সহায়তা কীভাবে দেয়া হবে সে সম্পর্কে ব্লিঙ্কেন স্পষ্ট করে কিছু বলেননি।
তবে ফিলিস্তিনীদের জন্যে বৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র সাধারণত এ ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বেসরকারি ত্রাণ গ্রুপগুলোর ওপর নির্ভর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat