ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৪৩৪৫৪৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলা সদরে আজ ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবী ইলিশ জেলেদের মধ্যে ১২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 
আজ শনিবার বিকালে মজু চৌধুরীর হাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগিদের হাতে এসব বাছুর তুলে দেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। 
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান জানান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৩- ২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১২৮ জন দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
এসময়, অনুষ্ঠানের প্রধান অতিথি মজু চৌধুরীর হাট এলাকায় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে প্রায় ১২ শ’ কেজি পোনামাছ অবমুক্ত করেন । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat