ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৩৩৪৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নের লক্ষ্যে ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।  সকাল ১০টায়  উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এ সময় ইন্টারনেট সংযোগের রাউটার, অনুসহ সাউন্ড বক্স, কি বোর্ড, মাউস ও মাল্টিফ্লাগ বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর ফায়েক শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
টুঙ্গিপাড়া ইউএনও মোঃ মঈনুল হক বলেন,   মাল্টিমিডিয়া ক্লাসরুমের  গ্রাফ ও ছবি সুন্দরভাবে প্রদর্শন করা যায়। এছাড়া শ্রেণীকক্ষে সামনের বেঞ্চ পিছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা সমানভাবেই ক্লাস উপভোগ করতে পারে। ক্লাসে পরিবেশিত বিভিন্ন ডকুমেন্টারি, ধরা বর্ণনা ও তথ্যচিত্র থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে। শিখতে পারে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষক  শিক্ষার্থীকে বিষয়বস্তু আরো পরিষ্কারভাবে বোঝাতে পারেন। তাদের মধ্যে মেলবন্ধন তৈরি করে। এ কারণে উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নেয়া। আজ মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat