ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৩৪৩৪৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাত পোহালেই যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন। এ তিন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ হবে। ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১।
নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
শার্শায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল)ও শামীমা খাতুন (কলস)।
এ উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।
ঝিকরগাছায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম(আনারস), রেজাউল হোসেন (মোটসাইকেল), সেলিম রেজা ( ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইদ্রিস আলী বিশ^াস (টিউবওয়েল), কামরুজ্জামানর মন্টু (তালা) ও সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া বেগম (পদ্মফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস) ও সাহানা আক্তার (ফুটবল)।
এ উপজেলায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রের ৭৮১ কক্ষে ভোটগ্রহণ হবে। ৯৮০ প্রিজাইডিং অফিসার, ৩৯ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭১৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১৬৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৯৯৮ ও মহিলা ১ লাখ ৩১ হাজার ১৭০।
চৌগাছা উপজেলায় ৯ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে এস এম হাবিবুর রহমান (আনারস) ও মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল) মার্কা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান(তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী ( কলস), নাছিমা খাতুন ( হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহীন (ফুটবল) ও রীপা ইসলাম ( প্রজাপিত)।
এ উপজেলায় ১টি পৌরসভায় ও ১১টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রের ৫৭৮ কক্ষে ভোটগ্রহণ হবে। ৮১ প্রিজাইডিং অফিসার, ৫৭৮ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৫৬ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৬৫ ও মহিলা ৯৮ হাজার ৩৬৭।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat