ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২৩৪৫৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। 
সভায় ’বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’-এর লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ব্যাবস্থাপক মোছা. দৌলতুন নেছা প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।
সভায় লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার নাজিয়া নওরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও হিসাব সহকারী- কাম- কম্পিউটার অপারেটরদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat