ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৬৭৫৬৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজির আরোহী কাঁচামাল ব্যবসায়ী বাবুল আহমেদ (৫০) নিহত হয়েছেন। 
এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহমেদ টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি সখীপুরে কাঁচামালের ব্যবসা করতেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটি টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলার বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। 
এ সময় বাবুল আহমেদ ও মোটরসাইকেল আরোহী বোয়ালী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সিয়ামকে (১৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল আরোহী সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। 
সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় বাবুল আহমেদ নামের এক সিএনজি আরোহীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat