ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ২১২৪৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে এলো বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামস্থ পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারেক আজ সন্ধ্যায়  জানান, গতকাল সন্ধ্যা ৬ টা থেকে আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিষ্পাত, ঝড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে শীলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বিকেল থেকে আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যায়। রাতে ক্ষণে ক্ষণে ফোটা ফোটা বৃষ্টি হলেও আজ সকালে কয়েক দফায় হালকা বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাতও। সকালের পর থেকে বৃষ্টি না হলেও সারাদিন চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সাথে বাতাসও। ফলে গত কয়েকদিনের লু-হাওয়া থেকে স্বস্তি মিলেছে এ অঞ্চলের মানুষের। 
আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে। কালবৈশাখী ঝড়ের প্রভাবে আগামীকাল শুক্রবার চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat