ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-৩০
  • ৪৫৬৫৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডির ঝিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
উদ্বোধনকালে তিনি বলেন, আওয়ামী লীগ দুর্যোগ ও দুর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, মানুষের সাথে থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আমরা প্রচন্ড দাবদাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, দাবদাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপকমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউ, ঝিগাতলা, মতিঝিল, মিরপুর ১০ নম্বর, গুলশান ওবেরাইদের ছয়টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।
এই সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat